বিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে আসেন নিতাই মন্ডল
দি নিউজ লায়ন; দলের প্রার্থীর প্রতি ক্ষোভ প্রকাশ করে মনোনয়ন জমা দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা নিতাই মন্ডল। বিক্ষুব্ধ সেই নেতার মান ভাঙতে ময়দানে নামতে হলো বিজেপির জেলা নেতৃত্বকে। বুধবার দুপুরে মালদা বিধানসভা কেন্দ্রের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের শিব মন্দির এলাকা থেকে বিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে আসার উদ্যোগ নেন বিজেপির বিক্ষুব্ধ নেতা নিতাই মন্ডল ।
রীতিমতো ঢাকঢোল বাজিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য মিছিল করে আসার প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন নিতাইবাবু। কিন্তু নিতাইবাবুর মান ভাঙতেই অবশেষে বিজেপির জেলার নেতানেত্রীদের হস্তক্ষেপ গ্রহণ করতে হয়। এমনকি বিক্ষুব্ধ বিজেপি নেতার স্ত্রী রুমা মন্ডল কেও এব্যাপারে বোঝানো হয়। এনিয়ে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে তুলকালাম বেঁধে যায়। রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে সাহাপুরের শিব মন্দির এলাকায়।
দীর্ঘক্ষণ আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উল্লেখ্য, বিজেপি জেলার মহিলা মোর্চা সাধারণ সম্পাদক পদে রয়েছেন নিতাই মন্ডলের স্ত্রী রুপা মন্ডল । মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় মিছিল আটকিয়ে নিতাই মন্ডলকে বোঝাতে গিয়ে রীতীমতো দলের জেলা নেতা-নেত্রীদের সঙ্গে বচসা বেঁধে যায় বিক্ষিপ্ত বিজেপি নেতার অনুগামীদের সঙ্গে। দীর্ঘক্ষন আলোচনার পর অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও এদিন এ প্রসঙ্গে বিক্ষুব্ধ বিজেপি নেতা নিতাই মন্ডল বলেন, যার বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে , তাকে প্রার্থী করেছে দল ।
মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে মেনে নিতে চাইছেন না কর্মী-সমর্থকরা। অধিকাংশই কর্মী-সমর্থকেরা আমাকে প্রার্থী হিসাবে চাইছিলেন। যেহেতু আমি বিজেপি দলের টিকিট পাই নি। তাই নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলাম। কিন্তু দলের জেলার শীর্ষ নেতৃত্ব আমার সাথে কথা বলেছে। পাশাপাশি আমি কর্মী-সমর্থকদের কথা মতই চলবো। সকলের দাবি মেনেই আপাতত মনোনয়নপত্র জমা দিতে যায় নি।

Post a Comment